আর্সেনালের শিরোপা স্বপ্নে এবার ইউনাইটেডের ধাক্কা
ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াই এখন এক রোমাঞ্চকর মোড়ে দাঁড়িয়ে। টানা দুই ম্যাচে ড্র করার পর ফুটবল ভক্তরা আশা করেছিলেন আর্সেনাল ঘরের মাঠে ঘুরে দাঁড়াবে। কিন্তু নিজেদের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ৩-২ গোলে হেরে শিরোপা জয়ের পথে বড় এক হোঁচট খেল মিকেল আর্তেতার দল। এই হারের ফলে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে ম্যানচেস্টার সিটি ও অ্যাস্টন ভিলার ব্যবধান অনেকটাই কমে এসেছে। এমিরেটসে আর্সেনাল বনাম ম্যানচেস্টার ইউনাইটেড লড়াই ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যায়। ঘরের মাঠে আর্সেনাল প্রথম থেকেই বল দখলে এগিয়ে ছিল এবং…
Read More
