অধিনায়কের নাম ঘোষণা রংপুর রাইডার্সের
গত কয়েক বছর ধরে রংপুর রাইডার্সের অবিচ্ছেদ্য অংশ উইকেটকিপার-ব্যাটার নুরুল হাসান সোহান। তার অভিজ্ঞ নেতৃত্বে দলটি আগেও সাফল্য পেয়েছে, এবারও বিপিএল ২০২৫-২৬ মৌসুমে তিনিই অধিনায়ক। তিস্তা পাড়ের এই দলটি সোহানের নেতৃত্বে গ্লোবাল সুপার লিগ (জিএসএল) শিরোপা জিতেছে, এবার বিপিএলে তৃতীয় শিরোপার স্বপ্ন দেখছে। আগামী ২৬ ডিসেম্বর ২০২৫ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এই মৌসুমেও রংপুর রাইডার্স সোহানের ওপরই আস্থা রেখেছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) এক বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজিটি আনুষ্ঠানিকভাবে তাকে অধিনায়ক ঘোষণা করেছে। লিটন দাস ও মাহমুদউল্লাহর যোগদান সত্ত্বেও সোহানের ওপর ভরসা এবারের বিপিএলে রংপুরের জার্সিতে দেখা যাবে লিটন দাসকে।…
Read More
