নাইটের কাছে হেরে গেল বাংলাদেশ,ভারতীয় আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্ত
ইংল্যান্ডের ব্যাটাররা একের পর এক বলকে সীমান্ত ছাড়িয়ে দিচ্ছেন, আর মাঠের মাঝখানে বাংলাদেশের খেলোয়াড়দের চোখমুখ যেন ধীরে ধীরে বিষাদে ঢেকে যাচ্ছে। প্রত্যেকটা বাউন্ডারির সঙ্গে সঙ্গে বাংলাদেশের জয়ের সেই উজ্জ্বল স্বপ্নটাও ক্রমশ ম্লান হয়ে আসছে। গুয়াহাটির মাঠে শেষমেশ বাংলাদেশের ড্রেসিং রুমে অন্ধকার নেমে এলো, আর ইংল্যান্ডকে জয়ের সেই মধুর হাসি এনে দিলেন হিদার নাইট। গল্পের শেষটা অন্যভাবে ঘটতে পারত, যদি আম্পায়ারদের দুটো সিদ্ধান্ত বাংলাদেশের পক্ষে যেত। শুরুতেই শূন্য রানে নাইটের ক্যাচ নেয় নিগার সুলতানা উইকেটের পিছনে, আম্পায়ার আঙুল তুললেন। কিন্তু যথেষ্ট প্রমাণ না পেয়ে থার্ড আম্পায়ার সেই সিদ্ধান্ত উলটে দেন, আর…
Read More
