অধিনায়কের নাম ঘোষণা চট্টগ্রাম রয়্যালসের
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল ২০২৫-২৬) এর দ্বাদশ আসর শুরু হচ্ছে আগামী ২৬ ডিসেম্বর থেকে। টুর্নামেন্ট শুরুর ঠিক একদিন আগে চট্টগ্রাম রয়্যালস তাদের অধিনায়কের নাম ঘোষণা করেছে। এবারের বিপিএলে চট্টগ্রাম রয়্যালসের নেতৃত্ব দেবেন জাতীয় দলের অভিজ্ঞ অলরাউন্ডার শেখ মেহেদি হাসান। এটি হবে শেখ মেহেদি হাসানের বিপিএলে প্রথম অধিনায়কত্ব। এর আগে তিনি কোনো ফ্র্যাঞ্চাইজির নিয়মিত অধিনায়ক ছিলেন না, তবে বিপিএল ক্যারিয়ারে একাধিক দলের হয়ে খেলেছেন এই অফস্পিনিং অলরাউন্ডার। শেখ মেহেদি আগে ঢাকা প্লাটুন, খুলনা টাইগার্স, বরিশাল বুলস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং রংপুর রাইডার্সের হয়ে বিপিএলে অংশ নিয়েছেন। বিসিবির হাতে চট্টগ্রাম রয়্যালসের দায়িত্ব ফ্র্যাঞ্চাইজির…
Read More
